বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গাজীপুরের নির্বাচন হবে এসিড টেস্ট : মওদুদ। কালের খবর

গাজীপুরের নির্বাচন হবে এসিড টেস্ট : মওদুদ। কালের খবর

কালের খবর  প্রতিবেদক  : গাজীপুরের নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য হবে একটা এসিড টেস্ট। আমরা দেখবো তারা কি করে।

খুলনা স্টাইলে যদি গাজীপুরে নির্বাচন হয় তার পরিণতি হবে ভয়ঙ্কর। এ নির্বাচন দেখেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদ বলেন, গাজীপুরের নির্বাচনের পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো কী করবো না। আমরা নমিনেশন দেব, সবকিছু করবো। কিন্তু গাজীপুরের নির্বাচন দেখেই সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, জুন মাস শেষ। ডিসেম্বর বাদ দিলে বাকী থাকে মাত্র চার মাস। সুতরাং এখন সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার।

অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা প্রতিহত করার শক্তি অর্জন করতে হবে।
মওদুদ বলেন, আমি বিশ্বাস করি দেশের মানুষ আবার ঐকবদ্ধ হয়ে গণআন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা গণতন্ত্র ও বেঁচে থাকার অধিকার আবার ফিরে পাবো।

খালেদা জিয়াকে একটা সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে দাবি করে সরকারের উদ্দেশে মওদুদ বলেন, কতো কৌশল করবেন, কতো দেরি করবেন, একদিন তিনি জামিন পাবেন এবং তাকে নিয়েই আমরা নির্বাচন করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com