শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
জননেত্রী শেখ হাসিনার সিপাহ হিসেবে কাজ করতে চাই– ব্যারিস্টার জাকির আহম্মদ। কালের খবর

জননেত্রী শেখ হাসিনার সিপাহ হিসেবে কাজ করতে চাই– ব্যারিস্টার জাকির আহম্মদ। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন / মো:বশিরুজ্জামান,কালের খবর :

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার (১৯/৬) বিকালে জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ব্রাহ্মনবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার জাকির আহম্মদ সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী করেন।
এসময় তিনি বলেন, শিক্ষা সমৃদ্ধি নবীনগর আলোকিত করার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার সিপাহ হিসেবে সারাজীবন কাজ করতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নবীনগরে আওয়ামীলীগ থেকে প্রার্থী হতে হবে,তাই আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে দলীয় মনোনয়ন চাইলে অবশ্যই পাবে।
তিনি শুরুতে নবীনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
অত্র ক্লাবের সভাপতি এমকে জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা হারুন অর রশিদ, হাবিবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, অধ্যাপক মাহবুব রহমান,এড.আনিসুর রহমান, এড. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ বশিরুজ্জামান ও ফিরোজ মেম্বার প্রমূখ। সঞ্চালনায় ছিলেন অত্র ক্লাবের সেক্রেটারি খান জাহান আলী চৌধুরী।

    দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com