বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভোক্তা অধিকার সুরক্ষায় নবীনগরে মোবাইলকোর্টে জরিমানা

ভোক্তা অধিকার সুরক্ষায় নবীনগরে মোবাইলকোর্টে জরিমানা

 

নবীনগর উপজেলা প্রেসক্লাব নিউজ : কবির হোসেন, কালের খবর :
ভোক্তা অধিকার সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়মের কারণে দোকানদারকে মোবাইলকোর্টে ভোক্তা অধিকার অাইনে জরিমানা করা হয়েছে।

অাজ (২২/৫) মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান নবীনগর থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইলকোর্ট পরিচালনা করেন।

সালাম রোডের বন্ধন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দিলীপ বিশ্বাসকে তৈরী পোশাকে ক্রয়মূল্যের দ্বিগুণ দাম নির্ধারণ করায় দশ হাজার টাকা, সওদাগর মার্কেটের সুন্দরী এক্সক্লোসিভের স্বত্বাধিকারী বাবুল মিয়াকে ক্রয় রশিদ দেখাতে না পারায় তিন হাজার টাকা, এ মার্কেটের মামুন বস্ত্রালয়ের
স্বত্বাধিকারী নাছির মিয়াকে ক্রয় রশিদ দেখাতে না পারায় ও সরকারী কাজে অসহযোগিতা করায় পাঁচ হাজার টাকা, সালাম রোডের নূরজাহান হোটেলের স্বত্বাধিকারী কাউসার অালম বাবুলকে দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, সালাম রোডের সৈনিক হোটেলের স্বত্বাধিকারী অামজাদ হোসেন অাজাদকে দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর কারণে পাঁচ হাজার টাকা, বড় বাজারের মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র বর্মনের বাটকারা ওজনে কম হওয়ায় পাঁচশত টাকা, বড়বাজারের ইসমাইল মুদি দোকানের স্বত্তাধিকারী অাবু নাছেরকে মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বাজার কমিটির প্রতিনিধি, এসি ল্যান্ড অফিসের অন্যান্য কর্মকর্তা ও বাজারের অনেক ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন- মাহে রমজানে সাধারণ মানুষের কষ্ট দুর করতে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। তবে এ অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।

.…দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com