শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর নবীনগরে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন! পুলিশ নিরব, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। কালের খবর নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর

নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর

 

।। মোঃ মনির হোসেন, কালের খবর।।

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন। বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসিকে আরও জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন থানার ওসিদেরকে আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে ত্রুটিমুক্তভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। এছাড়াও নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সততা ও স্বচ্ছতার সঙ্গে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেওয়াসহ আসামিদের গ্রেফতার, সাক্ষী এবং ফৌজদারি মামলার পাশাপাশি নানা বিষয়ে আলোচনা করেন।
কনফারেন্সে চলমান বিচারিক কার্যক্রম, মামলার তদন্ত ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষী উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারপ্রার্থীদের সেবা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিচার ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কনফারেন্স পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিচার বিভাগের বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুর মহসিন, এম সাইফুল ইসলাম, সেলিনা খাতুন, মোঃ তামজিদ আহমেদ, মাইমুনাহ আক্তার মনি, এইচ এম ইয়াসির আরাফাত, নুসরাত মোস্তারী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন, সাধারন সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর নারায়ণগঞ্জ এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি এডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন প্রমুখ।
এছাড়া মামলার জট নিরসনে আদালত সংশ্লিষ্ট সকলের ভ’মিকা ও করনীয় উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তামজিদ আহমেদ এবং সমন জারী, গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকী পরোয়না তামিল উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলাম

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com