শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর নবীনগরে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন! পুলিশ নিরব, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। কালের খবর নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর
কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর

কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর

 

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :

নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নারুই বাজারে আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক মাদক বিক্রোতার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডিতে দুপুরের পর ছড়িয়ে পড়লে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ ও লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার কাইতলা ইউনিয়নের নারুই বাজরে আজ বেলা সাড়ে এগারটার দিকে অভি মিয়া (৪০) নামের এক স্থানীয় ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে জনতা আটক করে। এরপর বাজারে ওই মাদক বিক্রেতার হাত পা বেধে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়।
ভিডিওতে দেখা যায়, ওই মাদক বিক্রেতার হাত পা বেধে স্থানীয় সর্দারদের নির্দেশে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আরও দেখা যায়, হাত পা বাধা মাদক বিক্রেতা অভির উপর একজনের পর একজন লাঠি দিয়ে তার পায়ের তালুতে সজোরে আঘাত করছেন। সে সময় ওই মাদক বিক্রেতা ‘মাগো, বাবাগো’ বলে চিৎকার করছে।

সেসময় চতুর্পাশে উপস্থিত শতাধিক মানুষ চেয়ারে বসে ও দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন এবং অনেককেই মুঠোফোনে সেসব রেকর্ড করতেও দেখা গেছে।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই দৃশ্য দেখে ওবায়দুর রহমান বাদল নামের স্থানীয় এক অনলাইন অ্যাক্টিভিস্ট মন্তব্য করেছেন,’বেশ ভালো করেছেন। যারা পেটাচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই। পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন না করলে, এভাবেই মাদক দূর করতে হবে। আর এ কারণেই নবীনগর পূর্বের যেকোন সময়ের তুলনায় এখন ভালো আছে।’

অন্যদিকে মানিক হায়দার এরকম জঘণ্য দৃশ্য দেখে লিখেছেন, ‘কেউ অপরাধী হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো উচিত হবে না। গ্রামের সর্দারের নামে জালেমরা অসহায় মানুষকে নির্যাতন করতে জানে ঠিকই, কিন্তু সঠিক বিচার করতে জানে না। এসব কথিত সর্দারদের কে তাই দ্রুত বিচারের আওতায় আনা উচিত।’

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদ আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন,’ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই সেখানে একজন এস আইকে পাঠানো হয়েছে। সেখান থেকে ভিকটিমকে উদ্ধারসহ সংশ্লিষ্টদেরকে ধরে নিয়ে আসতে পুলিশকে নির্দেশনাও দেয়া হয়েছে। পুলিশ সেখান থেকে ফিরে আসার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ওসি আরও জানান, কেউ নির্দয়ভাবে মাদক বিক্রেতাসহ কোন ব্যক্তিকেই প্রকাশ্যে এভাবে হাত পা বেধে পেটানোর মতো জঘণ্য কাজ করতে পারে না।’

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন,’পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com