রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
উত্তাল গাজা উপত্যকা : ইসরাইলিদের গুলিতে ১৮ ফিলিস্তিনি নিহত

উত্তাল গাজা উপত্যকা : ইসরাইলিদের গুলিতে ১৮ ফিলিস্তিনি নিহত

কালের খবর ডেস্ক  :  জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিস্তিন। প্রতিবাদকারী হাজারো ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের পাশাপাশি তাজা গুলি ছূড়ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, সোমবার সকাল থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের অংশ হিসেবে ইসরাইলের কাটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করে ফিলিস্তিনিরা। ১৯৪৮ সালে যেসব স্থান থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক যেসব স্থান থেকে উৎখাত করা হয়েছিল সেখানে তাদেরে ফিরে যাওয়ার অধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ আন্দোলনে প্রতিবছর যোগ দেয় ফিলিস্তিনিরা। কয়েক সপ্তাহজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলে। আজ কয়েক হাজার ফিলিস্তিনি রাজপথে নামেন। স্থানীয় এক সাংবাদিক আল জাজিরাকে জানিয়েছেন, গত ৭ সপ্তাহের প্রতিবাদের তুলনায় আজ যে পরিমান মানুষ রাস্তায় নেমেছে তা নজিরবিহীন।
১৯৪৮ সালের ১৫ই মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে নাকবা বা বিপর্যয় হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। ওই দিন হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের নিজেদের গ্রাম থেকে উচ্ছেদ করা হয়েছিল।
এই আন্দোলনের একই সময়ে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ফিলিস্তিনিদের ক্ষোভ উস্কে দিয়েছে। গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। একই ঘোষণায় তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনাও জানায়।
সেই ঘোষণা বাস্তবায়ন করতে চলেছে যুক্তরাষ্ট্র। আর এতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ফিলিস্তিনজুড়ে। গাজা উপত্যকা ছাড়াও দখলিকৃত পশ্চিম তীরের রামাল্লা ও হেব্রন শহরেরও প্রতিবাদ করছেন ফিলিস্তিনিরা।
উল্লেখ্য, ৩০শে মার্চ প্রতিবাদ, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর ইসরাইলি আগ্রাসনে আহত হয়েছে সাড়ে আট হাজারের বেশি।

..……দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com