বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কোটা বাতিলের প্রজ্ঞাপন জারিতে আল্টিমেটাম

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারিতে আল্টিমেটাম

জায়েদ ফারুকী,  কালের খবর  :  আজ বিকেল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে আগামীকাল থেকে সারা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অর্নিদিষ্টকালেরর ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করা হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এতে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নূর।

এ সময় পরিষদের নেতারা বলেন, গত ৩২ দিনেও সরকার কোটার বিষয়ে প্রজ্ঞাপন জারি না করায় আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে রবিবার দুপুর পর্যন্ত এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

……দৈনিক কালেরখবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com