রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দ্বিতীয় মেয়াদে মঙ্গলবার শপথগ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দ্বিতীয় মেয়াদে মঙ্গলবার শপথগ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কালের খবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথগ্রহণ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন।’
তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com