বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক

১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক

কালের খবর প্রতিবেদন : চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার ইয়াবাসহ ঢাকা প্রিমিয়ার লীগের এক নারী ক্রিকেটার নাজবীন খান মুক্ত‍াকে (২৩) আটক করেছে পুলিশ।। রোববার (২২ এপ্রিল) ভোর পাঁচটায় শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ঢাকা প্রিমিয়ারে লীগের আনসার দলের নিয়মিত ক্রিকেটার।
পুলিশ জানায়, গ্রীন লাইন পরিবহণযোগে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন নাজবীন। পথিমধ্যে বাকলিয়া থানাধীন শাহ আমানত থানার সেতুর গোল চত্ত্বরে ওই বাসটি পুলিশ তল্লাশি করে। সেই বাস থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। নাজবীন কক্সবাজারের নাহিদ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় রিপন নামের এক সহযোগীর কাছে ইয়াবা সরবরাহ করতো বলে স্বীকার করেছেন।
চট্টগ্রামের বাকলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com