বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র তুলে ধরুন : তথ্যমন্ত্রী

শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র তুলে ধরুন : তথ্যমন্ত্রী

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

শুধু সমালোচনা নয়, সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরাও গণমাধ্যমের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গণমাধ্যমকে তুলে ধরতে হবে এ দেশের অর্থনীতির মূল তিনটি স্তম্ভ- কৃষক, পোশাক শ্রমিক ও বৈদেশিক মুদ্রা উপার্জনকারী প্রবাসীদের কথা।

সেই সাথে সৎ উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষের কথাও তুলে ধরতে হবে।
আজ বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান অফিসার ফজলে রাব্বী সূচনা বক্তব্য রাখেন।

নৈতিকতা, মূল্যবোধ ও সঠিক আত্মপরিচয়ে বলীয়ান হয়ে গণমাধ্যম কর্মীদের কলম ধরতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সামরিক স্বৈরশাসন ও সাম্প্রদায়িকতার জমে থাকা আবর্জনা পরিস্কার করে দেশকে এগিয়ে নিতে সরকারকে সহায়তা করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ কাজ।

তিনি বলেন, ‘উন্নয়ন সংবাদের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডের ভুল-ত্রুটি তুলে ধরা ইতিবাচক। কিন্তু সমালোচনার ভিড়ে গণমুখী উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ যেন আড়াল হয়ে না যায়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি-সন্ত্রাসী ও সাম্প্রদায়িক অপশক্তি এবং এদের সঙ্গীদের ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখলে গণতন্ত্রের কোনো কমতি হয় না বরং প্রাপ্তি ঘটে। ‘

‘শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগ’, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং রূপকল্প-২০২১ ও ২০৪১ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস) ফয়জুল হক প্রমুখ আলোচক হিসেবে অংশ নেন।

এরপর দুপুরে রাজধানীর দারুস সালামে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) ‘চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্সে’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী।
ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দৈনিক কালের খবর /১৮/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com