বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পেশার শুরুতে গ্রামে যাওয়া উচিত তরুণ চিকিৎসকদের : ডা. সামন্ত লাল সেন

পেশার শুরুতে গ্রামে যাওয়া উচিত তরুণ চিকিৎসকদের : ডা. সামন্ত লাল সেন

 

 

কালের খবর প্রতিবেদন :
তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত, পেশার শুরুতে অন্তত গ্রামে গিয়ে দুই বছর সেখানকার মানুষদের চিকিৎসা সেবা দেওয়া উচিৎ বলে অভিমত দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ সোমবার কালের খবর ফেসবুক সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে এই অভিমত ব্যাক্ত করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমি শুরুতে বানিয়াচংয়ে কাজ করতে শুরু করি। তখন বর্তমান সময়ের মতো প্রযুক্তি সেবা ছিলনা। আমার সাথে তখন পরিবার থেকে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হতো। এখন প্রযুক্তির উৎকর্ষতায় সবকিছুই নিকটে চলে এসেছে। ফলে এখন অন্তত দুই বছর তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়া উচিত।

তিনি বলেন, তরুণরা যদি গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সেবা করে তাহলে তারা উপকৃত হবে। আর এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বেশ আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিক। আর যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত, তাই শুরুতে গ্রামে কাজ করলে ক্যারিয়ারের জন্যও ভালো।

আমি দীর্ঘ সময় গ্রামের মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছি।
সেলিব্রিটি লাইভ অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন নেপালে বিধ্বস্ত বিমানে আহতদের বর্তমানে চিকিৎসা প্রদান সম্পর্কে নানা তথ্য দেন। এছাড়াও আগুনে পুড়ে যাওয়া রোগী এসিডদগ্ধদের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য আলোকপাত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com