শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ধর্ষণ থেকে বাঁচতে হোটেলের ৬ তলা থেকে মডেলের লাফ

ধর্ষণ থেকে বাঁচতে হোটেলের ৬ তলা থেকে মডেলের লাফ

 

 

কালের খবর ডেস্ক :
দুবাইয়ে এসেছিলেন রাশিয়ান মডেল একাতেরিনা স্টেটসয়ুক। একটি হোটেলে অবস্থান করছিলেন।

সেখানেই এক ব্যক্তির ধর্ষণের হাত থেকে বাঁচতে হোটেলের ৬ তলা থেকে লাফ দিলেন তিনি। বিস্ময়করভাবে বেঁচে গেছেন তিনি। কিন্তু মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে তার।
এক প্রতিবেদনে বলা হয়, ওই হোটেলে ছিলেন এক আমেরিকান ব্যবসায়ী। তিনি একাতেরিনাকে কুপ্রস্তাব দেন। কিন্তু তাকে প্রত্যাখ্যান করেন মডেল। এরপর ব্যবসায়ী হাতে ছুরি নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ পরিস্থিতি থাকে বাঁচাতেই তিনি জানালা দিয়ে লাফ দেন।

পরে মডেলের বন্ধু ইরিনা গ্রসম্যান জানান, সে তার সম্ভ্রম বাঁচাতে ছয়তলা থেকে লাফ দিয়েছে।

জানে বেঁচে গেছে সে। কিন্তু এখন নড়াচড়া করতে পারছে না। চিকিৎসক তাকে শঙ্কামুক্ত বলে ঘোষণা দিয়েছেন। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, কিন্তু তুলনামূলক অবস্থা ভালো আছে তার।
অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনার পর দুবাই ছেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তবে সেখানেই তিনি ঘটনার কথা অস্বীকার করেন।

যদি বিচারে দোষী সাব্যস্ত হন তবে জেলে ১৫ বছর গুনতে হবে তাকে। একাতেরিনার মা জানান, আমার মেয়ে ইরকুস্তুকে সুপরিচিত মডেল। দুবাইয়ে একটি চুক্তিতে একমাসের জন্যে গিয়েছিল সে।

দুবাইয়ের রাশিয়ান কনস্যুলেট জানান, তদন্ত এগিয়ে যাচ্ছে। তবে এর বেশি তথ্য দেওয়া সম্ভব নয়।
সূত্র : ইন্ডিয়া টাইমস

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com