রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
বাংলাদেশে প্রোফাইল ছবি চুরি বন্ধ করছে ফেসবুক

বাংলাদেশে প্রোফাইল ছবি চুরি বন্ধ করছে ফেসবুক

মো: মোত্তাকিম হোসেন (লাভলু) : ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি যাতে কেউ চুরি করতে না পারে, সে ধরনের একটি ফিচার বাংলাদেশে চালু করছে ফেসবুক।

বৃহস্পতিবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চ ফেসবুক নিউজরুমে বাংলায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেসবুক লিখেছে, ‘গত বছর ভারতে আমরা ফেসবুকের কিছু নতুন টুল চালু করেছিলাম, যা ফেসবুক ব্যবহারকারীদের ব্যবহৃত প্রোফাইল পিকচারের ওপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন এই টুল ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর প্রোফাইল পিকচার অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী ডাউনলোড ও শেয়ার করতে পারবেন কি না, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফেসবুকের এই টুলগুলো আমরা এবার বাংলাদেশে চালু করতে যাচ্ছি।’

ফেসবুকের পোস্টে বলা হয়েছে, প্রোফাইল পিকচার ফেসবুকে কমিউনিটি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই তাঁর বন্ধুদের খুঁজে যোগাযোগ করতে পারেন। কিন্তু অনেক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে তাঁদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না। একটি গবেষণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, কিছু নারী তাঁদের চেহারাসংবলিত কোনো ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তাঁরা সব সময় ইন্টারনেটে তাঁদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।

আরও বলা হয়, ‘ভারতে ফেসবুকের এই টুলগুলো খুব বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। ভারতের মতো অন্য দেশগুলোতেও আমরা এই টুলগুলো সম্প্রসারণ করতে চাইছে, যেখানে ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল পিকচারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান। সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক ফিচার যুক্ত করার চেষ্টা করছি, যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তাঁর পছন্দানুযায়ী প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন।’

গবেষণায় দেখা গেছে, প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন এ ফিচারে ব্যবহারকারীদের যে নিয়ন্ত্রণগুলো পাবেন
ফেসবুক ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করার নির্দেশনাবলি দেখতে পাবেন। আপনি এই গার্ড ছবিতে ব্যবহার করলে অন্য সব ব্যবহারকারী আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না। আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি আপনার প্রোফাইল পিকচারে নিজেদের বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এ নিরাপত্তাব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না। নিরাপত্তার সংকেত হিসেবে আপনার প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com