বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কালের খবর  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবাহক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক প্রফেসর ড. মোহা. মেহের আলী।
ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একই প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবারও তিনটি ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ভিন্ন ভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com