বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ক্বেরাত প্রতিযোগিতায় দেশসেরা হলেন সখীপুরের নাফিসা জামান। কালের খবর

ক্বেরাত প্রতিযোগিতায় দেশসেরা হলেন সখীপুরের নাফিসা জামান। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ক্বেরাতে দেশ সেরা হলেন সখীপুরের নাফিসা জামান। গতকাল মঙ্গলবার জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ক্বেরাত প্রতিযোগিতায় দেশের আট বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন নাফিসা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন।
নাফিসা এর আগে ৩০ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে ঢাকা বিভাগের সেরা হন।

নাফিসা জামান টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নুরুজ্জামান ও মায়ের নাম মীর লাভলী। তারা উভয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গত ১৭ মে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ক্বেরাতে (কোরআন তেলাওয়াত ও বাংলা অর্থসহ) নাফিসা জামান প্রথম স্থান অর্জন করেন। ২৪ মে জেলা পর্যায়ে ও ৩০ মে বিভাগীয় পর্যায়ের প্রথম হয় সে। গতকাল মঙ্গলবার জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আট বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশ সেরা হন নাফিসা।

নাফিসের বাবা মো. নুরুজ্জামান বলেন, গতকাল বিকেলে যখন ফলাফল ঘোষণা হয় তখন আনন্দে চোখের পানি ধরে রাখতে পারিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, নাফিসা শুধু সখীপুরের নয় সে দেশের গর্ব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ভালো খবর শুনে কার না আনন্দ লাগে। শিগগিরই উপজেলা পরিষদ ও প্রশাসন থেকে তাকে সংবর্ধিত করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com