মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সখীপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিল মাদরাসা ছাত্রী। কালের খবর

সখীপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিল মাদরাসা ছাত্রী। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৫ম শ্রেণির দুই ছাত্রী প্রবাসীর কুড়িয়ে পাওয়া ১লক্ষ ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।
জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) সকালে ৫ম মারিয়া ও সহপাঠী রাবিয়া মাদরাসার উদ্দেশ্য বাড়ি থেকে যাওয়ার পথে ১লক্ষ রাস্তায় পড়ে থাকতে দেখে এদিক-ওদিক কাউকে না পেয়ে টাকা কুড়িয়ে নেয়।মাদরাসা ছাত্রী প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য সবার কাছে বলাবলি করতে থাকে।ইতিমধ্যে হারিয়ে যাওয়া টাকা খোঁজার জন্য প্রবাসী আশরাফ দিগ্বিদিক ছোটাছুটি করে জানতে পারে দুই মাদরাসা ছাত্রী পেয়েছে। তিনি প্রতিবেদককে জানিয়েছেন,আমি সকালবেলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে রাস্তায় কখন যে পড়ে যায় বুঝতে পারিনি।তিনি আরও জানান আমি ওদের সততা দেখে অবাক হয়ে গেছি,তারা চাইলে কাউকে না বলে নিজেদের কাজে খরচ করতে পারত।
এবিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শরীরচর্চা শিক্ষক জয়নাল আবেদীন আজমিশ বলেন,আমাদের মাদরাসা ছাত্রীর এমন প্রশংসনীয় কাজে আমরা সবাই গর্বিত।আমাদের মাদরাসা ছাত্র-ছাত্রীদের নিয়মিত এসেম্বলিতে ক্লাশে নৈতিকতা শিক্ষার গুরুত্ব বুঝানোর চেষ্টা করি।তিনি আরও জানান,টাকার মালিক খুশি হয়ে দুই ছাত্রীকে ৩ হাজার টাকা পুরুষ্কার দিয়েছে।
এবিষয়ে কালিয়া ইসলামি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী বলেন,দুই ছাত্রীর এমন কার্য অবশ্যই তার পরিবার ও মাদরাসার সংশ্লিষ্ট সকলেই উচ্ছ্বসিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com