শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
খালেদা জিয়ার মনোবল খুবই দৃঢ় ও অটুট রয়েছে

খালেদা জিয়ার মনোবল খুবই দৃঢ় ও অটুট রয়েছে

ফারুক হোসাইন : দীর্ঘ এক মাস ধরে কারাবাসে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কারাগারে দিয়েও তার মনোবল ভাঙা যায়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। বরং কারাগারে থাকলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোবল অটুট আছে।

গতকাল (বুধবার) বিকেলে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা।

বেলা সোয়া তিনটার দিকে বিএনপি প্রধানের সাথে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মীর্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

প্রায় সোয়া এক ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থানের পর বের হয়ে আসেন তারা। এসময় দলের দু’জন স্থায়ী কমিটির সদস্য জানান, খালেদা জিয়ার সাথে কথা বলার সময় তাকে স্বাভাবিক মনে হয়েছে। তিনি মানসিকভাবে শক্ত আছেন। কারাগারে থাকলেও তিনি চলমান আন্দোলন সংগ্রামের খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে যেসব নেতাকর্মী কর্মসূচীতে অংশ নিয়ে সফল করছে তাদের ব্যাপারে তিনি ওয়াকিবহাল। শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সাথে কথা বলার সময় কারা কর্তৃপক্ষের লোকও পাশে উপস্থিত ছিল বলে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য দলের চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়া যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, দেশনেত্রীর সাথে আলাপ করে আমরা এটুকু বুঝতে পেরেছি, তার মনোবল অত্যন্ত উঁচু আছে। তিনি সাহসিকতার সঙ্গে প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করছেন। এই কারারুদ্ধ অবস্থায় তিনি দেশের জন্যই চিন্তা করছেন। সত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন। আমরা মনে করি যে, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। তবে কোনো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে দলকে নির্দেশনাও দিয়েছেন খালেদা জিয়া।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সাজা হলে তাকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাবাসের একমাসের মাথায় সিনিয়র নেতারা তার সাথে দেখা করার সুযোগ পেলেন। এরআগে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এরবাইরে আইনজীবী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী গত ১০ ফেব্রুয়ারি খালেদার সাক্ষাৎ পেলেও বিএনপির অন্য সিনিয়র নেতারা সে সুযোগ পাননি।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com