বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ওমর সানী হাসপাতালে, হার্টে ধরা পড়েছে ব্লক

ওমর সানী হাসপাতালে, হার্টে ধরা পড়েছে ব্লক

 

 

 

কালের খবর ডেস্ক :

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানীর ম্যানেজার আলী হোসেন বিষয়টি কালের খবরকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসাপাতলে আসেন। চেকআপে হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে তখনই হাসপাতালে ভর্তি হন।

আলী হোসেন কালের খবরকে  বলেন, ওমর সানী স্যারের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। সঠিক সময়ে হাসপাতালে এসেছিলেন বলে রক্ষা হয়েছে নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এখন তাঁর হার্টে রিং পরানো হচ্ছে। স্যারের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। উনার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নব্বই দশক ও শূন্য দশকের শুরুর দিকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে তিনি বিয়ে করেন।

তাদের দাম্পত্য জীবনে একপুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

কালের খবর -/৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com