শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। কালের খবর

খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
পার্বত্য খাগড়াছড়ির দুর্গম জনপদে চিকিৎসা ববঞ্চিত দু:স্থ, অসহায় পাহাড়ি জনগনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার (২৭জানুয়ারি)সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত দুর্গম নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের অধীন কুকিছড়া পাড়া এলাকায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সোমবার সকালের দিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া আহমেদ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৪৫০ জন পাহা‌ড়ি জনগনকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। একই সময়ে শতাধিক পাহাড়ী জনগনের মাঝে কম্বল বিতরন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তারই অংশ হিসেবে দুর্গম এ পাহাড়ী জনপদে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন ককরা হচ্ছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com