রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
কোটি টাকার হেরোইনসহ বাসচালক আটক

কোটি টাকার হেরোইনসহ বাসচালক আটক

কালের খবর প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে কোটি টাকার ১ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক মো. ডালিমকে (৩৫) আটক করা হয়।

বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হেরোইন, বাস ও চালককে আটক করা হয়।
আটককৃত বাসচালক ডালিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলর্স এর চালকের ব্যাগে চিপস এর প্যাকেট থেকে ও ৮টি পলিপ্যাকে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাস ও চালক ডালিম পুলিশ হেফাজতে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com