শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর
ফরিদপুরের নগরকান্দায় পলিথিন ব্যবসায়ীর সাজা

ফরিদপুরের নগরকান্দায় পলিথিন ব্যবসায়ীর সাজা

কালের খবর প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম বাজার থেকে আজ বৃহস্পতিবার সকালে ৫০০ নিষিদ্ধ পলিথিনসহ ইসহাক তালুকদার নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

পরে নগরকান্দার ইউএনও’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইসহাককে ১৫ বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।

র‌্যাব ৮, ফরিদপুরের কম্পানি অধিনায়ক মো. রইছউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাজারের ইসহাক তালুকদারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ৫০০ কেজি পলিথিন জব্দ এবং ইসহাককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ইউএনও মো. বদরুদ্দোজা শুভর নেতৃত্বে পরিচালিত আদালত ইসহাককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বদরুদ্দোজা জানান, নিষিদ্ধ পলিথিন মজুত রাখা ও বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করে ইসাহাককে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে।

কালের খবর  -/১/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com