বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপি। কালের খবর

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপি। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনের মাধ্যমে প্রথম বারের মতো বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত ছিলেন।

বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রাটি মাটিরাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ব্যাডমিন্টন মাঠে এসে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বদিউল আলম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ফ্যাসিস্টরা চেয়েছিল আমাদের সেই পরিচয় মুছে দিতে, কিন্তু আমরা তা হতে দিই নি। পাহাড়ী ভাই-বোন বলম্বীরা পাশাপাশি আমরা নববর্ষ উদযাপন করছি। ভবিষ্যতেও বাংলা বর্ষবরণ আয়োজন করা হবে জানিয়ে তারা বলেন, এ উৎসব পাহাড়ী-বাঙালীদের এক সুতোয় বাঁধবে। আমাদের বন্ধন কখনোই ছিন্ন হবে না।

বর্ষবরণ শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুর রহমান পাটোয়ারী সজল, মাটিরাঙ্গা পৌর ছাত্রদদের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি ও সদস্য সচিব আব্দুল রহমান রানাসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com