বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। কালের খবর

ঈশ্বরগঞ্জে সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। কালের খবর

 

হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)  প্রতিনিধি, কালের খবর :- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেতু নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ সব অনিয়মের সত্যতা পাওয়া যায়। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের বালিহাটা ঈদগাহ রোডে ১১ মিটার সেতু ও  আঠারবাড়ী ইউনিয়নের উত্তর  বনগাঁও রেল লাইন হতে কাতিয়ার হাওর সরাতির রাস্তায় ৯.৭৫ মিটার সেতু নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  জানা যায়,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক
২০২৩-২০২৪ ইং অর্থবছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার সেতু/ কালভার্ট নির্মাণ ( সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলায় দুটি সেতু  নির্মাণ বাবদ বরাদ্দ ৭৮ লক্ষ,১৯হাজার ৫ টাকা আটাত্তর লক্ষ উনিশ হাজার পাঁচ টাকা। কার্যাদেশে ৭৪,২৮,০৫৪ চুয়াত্তর লক্ষ আটাশ হাজার চুয়ান্ন টাকার কাজটি বরাদ্দ পায় চানপুর সিহেশ্বর ফুলপুর  এলাকার ঠিকাদার  মেসার্স শফিক এন্টারপ্রাইজ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বালিহাটা ঈদগা রোডে নির্মিত সেতুর উচ্চতা  ৬০০০mm ২০ ফুট (৩০০ mm=১ ফুট)  হবার কথা থাকলেও সেটি করা হয়েছে ৪৫০০mm অর্থাৎ ১৫ ফুট,
অপরদিকে আঠারবাড়ী ইউনিয়নের বনগাঁও রেল লাইন হতে কাতিয়ার হাওর সরাতির রাস্তায় নির্মিত প্রকল্পের সেতুতে উচ্চতা ৫৪০০mm অর্থাৎ ১৮ ফুট করার কথা থাকলেও সেটি করা হয়েছে ৪৫০০mm অর্থাৎ ১৫ ফুট।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, কাজের বিল এখনো দেয়া হয় নাই। যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে তার উপযুক্ত ব্যবস্হা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এরশাদুল আহমেদ বলেন, তারুন্দিয়ার ব্রিজটি ভিজিট করেছি। যে উচ্চতায় করা হয়েছে এরচেয়ে বেশি উচ্চতায় করলে দূর্ঘটনার শঙ্কা রয়েছে৷ ঠিকাদারকে কাজের ভলিউম অনুযায়ী টাকা দেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com