বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অমূল্য জীবনের সন্ধান

অমূল্য জীবনের সন্ধান

 

 

 

 

 

অমূল্য জীবনের সন্ধান

শেখ সালেহ্ কাব্যিক আকাশ

নাতিদীর্ঘ জীবন ঘিরে, ধারয়িষ্ণ আয়ূ-নীড়ে
অক্ষুণ্ন প্রতিভায় মোর ক্রন্দসী জিগীষা,
অমর অভ্রের হয়ে বিহঙ্গ, দিবো চন্দ্রের সঙ্গ
লিখি তাহে নিরবধি মিটাতে সে মোর তৃষা।
আমি হবো বিশ্ব-নন্দন, সবার হৃদয়ের স্পন্দন
আমি সাহিত্য-সিন্ধুর গভীর উদকে ফোটাবো ফুল পদ্ম,
আমি হবো প্রাতঃস্বরণীয়, ইতিহাসে চির বরণীয়
আমি সুস্মিত আমি পর-হিত আমি চির উন্নত অনবদ্য।
আমি সাম্যবাদীর মশাল, হস্তাবদ্ধ করে প্রবল
ইতর ভ্রষ্টাচারীর পক্ষান্তরে দৃঢ় করবো রণ-সমীক,
দুর্নিতী-জুলুমবাজীর ম্লান, ঘুচিয়ে বিশ্বকে দবো ত্রাণ
পাবেনারে মোর দ্বারে ঠাই কোনো দুস্কৃতি-অলীক।
আমি হবো অন্যতম মানী, বাজাবো কীর্তি প্রমোদধ্বনি
আমি হবো বিশ্বচেনা বিশ্বের নব কালজয়ী বীর,
আমি সাহিত্যাকাশের নক্ষত্র, হবো সাব্যসাচী পাত্র
মোর গর্জনে হবে কম্পিত চিত্ত সমগ্র নিগ্রহীর।
শ্রদ্ধেয় কৃতিত্ব সু-নামী হয়ে, অশ্চর জিজীবিষু এ ভূ-এ
তাইতো আমি ঘটিয়েছি এহেন কলমবাজী জীবনের উত্থান,
অজস্র-কোটি মহা মূল্যবান, মূহুর্ত আমি করেছি কবিত্বে দান
দিদৃক্ষা শুধু সাহিত্যাকাশে মোর “অমূল্য জীবনের সন্ধন”।

নাইমুল ইসলম নাইম,গোপালগঞ্জ -কালের খবর :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com