শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কলম ভালোবাসি

কলম ভালোবাসি

শেখ সালেহ্ কাব্যিক আকাশ

কলম হলো সঙ্গী আমার জীবন সকাল সাঝে,
কলম মাঝে জীবন সাধের সুখ পেয়েছি খুঁজে।
কলম তোকে ছাড়বোনারে মরণ আসার আগে,
রাখবো সাথে জীবন পথে দুখ বা অনুরাগে।
কলম আমার বন্ধু নিরেট অন্তরেরি বাঁধন,
কলম কাঁধে জীবন বেঁধে রাখবোরে এই ভূবন।
কলম ছাড়া ভূ-নাম হারা নেইরে জীবন রথ,
এই কলমের গাড়ী চড়ে এগবো জীবন পথ।
মস্তিষ্ক আমার ভাবনার আঁধার কলমযে তার দোর,
কলম দুয়ার খুললে আমার দর্শি কাব্য-ভোর।
ভূবন: সাগর, জীবন: তরী, খাতা আমার পাল,
জীবন তরীর লক্ষ্যে যেতে কলম আমার হাল।
কলম যখন উঠেছে হাতে রাখবো আমি ধরে,
নৈতিকতার পক্ষ নিয়ে যাবো আমি লড়ে।
কলম আমার স্বপ্ন-আশা রূপকথারি দেশ,
কলম-সূতয় গাঁথলে জীবন হয়না কভু শেষ।
তাইতো আমি কলম-সূতয় গেঁথেছি কবিতার মালা,
যেই মালাতে নবজাতকের খলেছি পাঠশালা।
কলম আমার জীবন-মরণ কলম দিবস-নিশি,
সেই কলমের লেখক আমি কলম ভালোবাসি।

কালের খবর ২৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com