বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে স্বপ্নার খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

নবীনগরে স্বপ্নার খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ কবির হোসেন, কালের খবর  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না অাক্তার হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদে অব্যাহত হুমকি,মধ্যরাতে মামলার বাদীর বাড়িতে হামলার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে জিনোদপুর বাসী।

গত (২৩/২) ফেব্রুয়ারী শুক্রবার মধ্যরাতে অতর্কিতভাবে স্বপ্না অাক্তারের ভাইয়ের বসতগৃহে হামলা করে অজ্ঞাত দুবৃর্ত্তরা। আওয়ামীলীগ নেত্রী স্বপ্না অাক্তারের বাড়ীতে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বাঙ্গরা বাজার কমিটির সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করেন জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিল চলাকালীন সময়ে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে বাঙ্গরা বাজারে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি জিনদপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বাঙ্গরা বাজারে এসে এক আলোচনা সভা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবি, বাঙ্গরা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিদন মিয়া, কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম মাইনু সরকার, জয়নাল আবেদীন, মোশারফ খন্দকার স্বপন, হান্নান মিয়া, নজরুল ইসলাম, নিহত স্বপ্না আক্তারের বড় ভাই সুধন মিয়া, ছাত্রলীগ নেতা ইমরান প্রমুখ। সভায় বক্তারা স্বপ্না হত্যার আসামীদের গ্রেফতার করে ফাঁসির দাবি ও স্বপ্না হত্যা মামলার বাদী আমির হোসেনের বাড়িতে হামলাকারীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফাতারের দাবী জানান।

কালের খবর  ২৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com