শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঘিওরে কৃষকদের মানববন্ধনে নিয়মিত বর্ষা ও জলবায়ু সুবিচারের জোরালো দাবি। কালের খবর

ঘিওরে কৃষকদের মানববন্ধনে নিয়মিত বর্ষা ও জলবায়ু সুবিচারের জোরালো দাবি। কালের খবর

 

মো : নজরুল ইসলাম, মানিকগঞ্জ, কালের খবর :
“বন্যা নয় বর্ষা চাই, জলবায়ু ক্ষতিপূরণ চাই, ঋতু বৈচিত্র্যকে সুরক্ষা করি” এই ধরনের বিভিন্ন স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতার দাবীতে ১১ জুলাই
বৃহস্পতিবার সকাল ১১.ঘটিকা পর্যন্ত ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কুন্দুরিয়া খাল সংলগ্ন চকে সবুজ সংহতি, কুন্দুরিয়া কৃষক সংগঠন ও ধলাই কৃষক সংঘের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়।
আলোচনা সভায় কুন্দুরীয়া কৃষক কৃষাণী সংগঠনের সভাপতি কৃষক সুবল সরকার এর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালী ইউনিয়ন পরিষদের জনতার প্রতিনিধি ইউপি সদস্য শ্রী জোতিষ চন্দ্র সরকার। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন সবুজ সংহতির পক্ষ থেকে মো. সেন্টু মিয়া, কৃষক নেতা মো. মনোয়ার হোসেন,সুশীল সরকার, বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সামায়েল হাসদা প্রমুখ।
বক্তারা বলেন আমরা জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণে সময়মতো বানের জল পাচ্ছি না, আমরাই আয়েসি জীবনের জন্য খাল বিল নদী নালা দখল ও দুষুন করছি। এখন নদীতে জল থাকলেও অপরিকল্পিত বাঁধ ও পানওর উৎস মুখ বন্ধ করায় জল পাচ্ছি না এবং অসময়ে পেলেও জলবদ্ধতায় ফসল বৈচিত্র্য সুরক্ষা করা যাচ্ছে না। তারা আরও বলেন
কুন্দুরিয়া প্রাইমারি স্কুল থেকে হেলাচিয়া পর্যন্ত খালটি খনন করা খুবই দরকার। এতে গভীর জলের আমন মৌসুমের ধান, পাট,ধৈঞ্চা চাষাবাদে সুযোগ সৃষ্টি হবে। অসংখ্য ফসলের সাথে টেকসই কৃষি উন্নয়ন ও প্রাণবৈচিত্র সুরক্ষা পাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com