রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
অবশেষে চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত হাট, তাজা মাছের চাহিদা ভারতের। কালের খবর

অবশেষে চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত হাট, তাজা মাছের চাহিদা ভারতের। কালের খবর

 

দীর্ঘ চার বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারত-বাংলাদেশ মধ্যবর্তী তারাপুর-কমলা সাগর সীমান্ত হাট। আগামী ২৯ জুলাই থেকে এই হাট পুনরায় বসবে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থানা কমিটি।

করোনার সময় বন্ধ হওয়ার পর আর চালু হয়নি সীমান্ত হাটটি, এবার নতুন করে চালু হলে দুই দেশের সীমান্তবর্তী মানুষদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

উজ্জ্বল চক্রবর্তী, কালের খবর :

হাটটি চালুর লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সীমান্ত হাটের অবকাঠামো পরিদর্শন করেছেন দুদেশের হাট ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা।

পরিদর্শনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার।

হাট পরিদর্শন শেষে জেসমিন সুলতানা সাংবাদিকদের জানান, কমিটির আলোচনার মাধ্যমে হাট খোলার জন্য সম্ভাব্য তারিখ ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। ভারতের তরফ থেকে হাটে নতুন বাংলাদেশি পণ্য হিসেবে তাজা মাছ চাওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি পরবর্তী সময়ে আলোচনা করা হবে।

অপরদিকে আর সীমান্ত হাট দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন ভারতের ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার ।

হাট ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার তারাপুর ও ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্তে চালু করা হয় সীমান্ত হাটটি। এতে দুই দেশের ৫০টি করে মোট ১০০টি দোকান বরাদ্ধ ছিল। করোনা মহামারির প্রকোপ দেখা দেয়ার পর ২০২০ সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে যৌথভাবে হাটটি বন্ধ ঘোষণা করে ব্যবস্থাপনা কমিটি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com