বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ

যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ

সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচিসহ আশপাশের এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ পর্যটন সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম ৯ এপ্রিল স্বাক্ষরিত একটি পত্রে এ আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার যেসব এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে সেসব পর্যটন স্পটগুলোতে সব প্রকার পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। অন্য এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে কোনো বাঁধা নেই।

প্রশাসন সূত্র জানায়, রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকার সব হোটেল মালিকদেরকে কোনো পর্যটক বা ভ্রমণকারীদের হোটেল রুম ভাড়া, স্থানীয় চালকেরা কোনো পর্যটকে যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৬১ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com