বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু জিরো পয়েন্ট ক্রীড়ানুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা। কালের খবর

টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু জিরো পয়েন্ট ক্রীড়ানুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা। কালের খবর

ভারতের কলকাতা থেকে আলি আহসান বাপি, কালের খবর : ভারতের কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু পয়েন্ট জিরো ক্রীড়া অনুষ্ঠান গত ১৬মার্চ থেকে শুরু হয়েছে যা আজ ২০ মার্চ শেষ হবে । কিন্তু তার ফাঁকে ১৮ মার্চ সোমবার বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধিত করলো টেকনো ইণ্ডিয়া গ্রুপ। পাশাপাশি একটা মুখোমুখি আলোচনার আয়োজন করা হয়। মূলত টেকনো ইণ্ডিয়া গ্রুপের ক্রীড়াবিভাগ টেকনো টি কার্ড এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক।সোমবার সল্টলেকের টেকনো ইণ্ডিয়া গ্রুপের জি-কনফারেন্স রুমে এই মুখোমুখি আলোচানার আয়োজন করা হয়। এখানে এদিন প্রাক্তন ফুটবলার তরুণ দে, প্রাক্তন ক্রিকেটার কৌশিক মুখার্জি, সিএবি কর্তা ইন্দুভূষণ রায় চৌধুরী, টেকনো ইণ্ডিয়ার সিইও ও ডিরেক্টর সুজয় বিশ্বাস , প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের রেজিস্টার সৌমিত্র শাসমল , প্রতিষ্ঠানের ক্রীড়াদক্ষ ছাত্রী জ্যোতির্ময়ী সাহাকে, টেকনো ইন্ডিয়া গ্ৰুপের কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরীকে সংবর্ধিত করা হয়।

এই টুর্নামেন্টে ২৫ টি আউটডোর ও ইনডোর গেম থাকছে। পরে মুখোমুখি আলোচনায় প্রত্যেকে বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরকে ফিট রাখতে গেলে খেলাধুলা একান্তভাবে দরকার। আবার এই খেলাধুলা করতে করতে এটাকেই অনেকেই জীবনে পেশা করে ফেলেছে। মানুষের জীবনের একঘেয়েমি কাটাতে একটা হবির প্রয়োজন। পরে দেখা গেছে সেই হবি ভিশন থেকে মিশনে পরিণত হয়েছে। জীবন তো একটা ভিশন। ভিশনকে মিশনে পরিণত করতে গেলে চাই লড়াই। চাই চেষ্টা। তোমার জন্য কিছুই নেই। কেবল চেষ্টা ছাড়া। আমাদের লড়ে যেতে হবে। লড়াইয়ের কোনো বিকল্প নেই। টেকনো ইণ্ডিয়া গ্রুপ জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে। আজ তার গ্রহণযোগ্যতা বেড়েছে মানুষের কাছে। আরো আরো লড়তে হবে। এদিনের অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন ডালিয়া ঘোষাল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com