সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার হিসাবে শিক্ষার্থী পেলেন গাছের চারা। কালের খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার হিসাবে শিক্ষার্থী পেলেন গাছের চারা। কালের খবর

 

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.হ.ম আব্দুল ওয়াহেদ সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহাজাহান মিঞা, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমুখ। বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় যষ্ঠ শ্রেনি হতে দশম শ্রেনি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিজয়ী কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম পুরস্কার লেচু ও দ্বিতীয় আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ব্যতিক্রম পুরস্কার বিতরণের ব্যাপারে প্রধান শিক্ষক জানান, আগামি ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহন করবেন। পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণের কারন হচ্ছে গাছটি যতদিন থাকবে তত দিন ওই শিক্ষার্থী তাকে স্বরণ রাখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই পুরস্কারটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এটি তিনি কখনো কোথাও দেখেননি। চমৎকার এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অভিনন্দন জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com