বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর

 

মো:আশরাফ উদ্দিন, চট্রগ্রাম,সীতাকুণ্ড, কালের খবর :

ভুলিনা আমরা ছোটবেলাকার স্কুল, শাসন এবং স্নেহমাখা প্রশ্রয় পড়া পারবার গর্বিত অনুভব, পড়া ভুলবার লজ্জা জড়ানো ভয়।

সীতাকুণ্ড উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিপ্রা রাণী দে। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি” শিক্ষিকা নির্বাচিত করেছেন।

শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকেই শিপ্রা রাণী দে অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজে সহযোগিতা,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া, অনলাইন ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে করে আসছেন। এর স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষিকা নির্বাচিত করেছেন।উনার এই অর্জন কে স্বাগত জানাই অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় শিক্ষিকা হিসাবে উনার ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর এবং সাফল্য মন্ডিত হয় এই কামনা করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com