রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সড়কের সংস্কারের জন্য টোলের অর্থের আলাদা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

সড়কের সংস্কারের জন্য টোলের অর্থের আলাদা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

কালের খবর ডেস্ক :

সড়কের সংস্কারের জন্য টোল নিয়ে সেই অর্থ জমা রাখতে আলাদা একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন অনেক সড়ক নির্মাণ করা হয়েছে। এখন সংস্কার দরকার। কেননা আমরা যে হিসাব করে রাস্তা তৈরি করছি অর্থনৈতিক কর্মকাণ্ড তার চেয়ে বেশি হওয়ায় ফলে তাড়াতাড়ি সড়কগুলোর সংস্কার করতে হচ্ছে। এই টাকা যাতে টোলের মাধ্যমে আদায় করা যায় সেটি দেখতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এম এ মান্নান জানান, প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প গোলপোস্টেও কাছে আছে সেগুলোর কাজ দ্রুত করতে হবে। নির্বাচনের কারণে নয়। এমনিতেও প্রকল্পগুলোর গতি বাড়ানো দরকার। বিশেষ করে বৈদেশিক ঋণ আছে এমন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে করে বৈদেশিক অর্থ বেশি পাওয়া যায়।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের রাজনৈতিক যে কর্মসূচি চলছে সেগুলো কাম্য নয়। সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে এতে জনগণ আমাদের সঙ্গে আছে। যেভাবে সহিংস ঘটনা ঘটছে সেটি কাম্য নয়, বর্জনীয়। এটির নিন্দা জানানো হয়েছে একনেকের পক্ষ থেকে। এছাড়া ফিলিস্তিনের হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছেন। সেজন্য শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com