বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর

উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি, কালের খবর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে আলী আহমেদ দুলু প্রার্থীতা ঘোষণা দিয়েছেন।উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমানে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য।

গত সোমবার (২৯শে এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার পর পৌর এলাকার তুলাতুলী বাজার সংলগ্ন স্থানে সকল কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

আলী আহমেদ দুলু অলিপুরা ইউনিয়ন পরিষদের পাঁচবারের সাবেক সফল চেয়ারম্যান।

প্রার্থীতা ঘোষণার সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ দুলু বলেন, আমি বিগত ২৫ বছর অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম। এবারও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে একটি স্মার্ট উপজেলা গড়বো। তৃনমূলের নেতাকর্মীরা আমার সাথে আছে। আমি তাদেরকে সাথে নিয়ে জনগনের সেবা করতে চাই।

এসময় তিনি আরও বলেন,সকল কর্মরত সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে প্রভাবমুক্ত ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com