শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কনস্টেবলের গুলিতে ওসি আহত। কালের খবর

কনস্টেবলের গুলিতে ওসি আহত। কালের খবর

 

কালের খবর ডেস্ক :
পুলিশের এক কনস্টেবলের গুলিতে আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তবে জানা গেছে মিসফায়ারে এ গুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওই ওলাকায় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন ওসি।

সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ। এ সময় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে ওসি আহত হন।

এ তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানহর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com