সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সখীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজেই হাত লাগালেন পৌর মেয়র। কালের খবর

সখীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজেই হাত লাগালেন পৌর মেয়র। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 
কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সখীপুরের পৌরএলাকায় ভয়াবহ জলাবদ্ধতার কারণে চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ইঅক্টোবর)সকালে প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ মাষ্টার বাজারে জরুরি প্রয়োজনে হাঁটু সমান পানি পার হয়ে এসে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌর মেয়র নিজেই ড্রেনেজের কাজ তার পরিছন্ন কর্মীদের নিয়ে পানি অপসারণের চেষ্টা করছে।সারাদেশের ন্যায় অতিবৃষ্টির ফলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বসতঘরে পানি ঢুকে এবং রাস্তার ব্যাপক ক্ষতি হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরএলাকার মহিলা কলেজ রোডে আনোয়ার হোসেনের একটি সারের দোকানে পানি ঢুকে প্রায় লক্ষাধিক টাকার সার গলে যায়।তাছাড়া ঢাকা রোডে সিমেন্টের দোকান এবং বিভিন্ন মনোহারি দোকান প্রতিবেদন লেখা পর্যন্ত পানি জমে থাকতে দেখা গেছে। রেনাজ হল রোডের ব্যবসায়ী ছানোয়ার হোসেন জানান,রাতে এতো বৃষ্টির চিন্তায় ঠিকমত ঘুমাতে পারিনি। তাই খুব ভোরে এসে দেখি দোকানের সামনে পানি ছুঁই ছুঁই। পৌরসভার পানি নিষ্কাশন নিয়ে মন খারাপ থাকলেও, খানিকটা পরে দেখি মেয়র কর্মীদের নিয়ে ড্রেনের ময়লা পরিস্কার করে পানি বের করার চেষ্টা করছে।
এবিষয়ে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌরবাসীদের সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তির কথা স্বীকার করেন।সারাদেশে অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান, ভোগান্তি দূর করতে আমি এবং আমার লোকজন সকাল থেকেই কাজ করছে।ইতিমধ্যে অধিকাংশ এলাকায় পানি নেমে পড়েছে।তিনি আরও জানান, পৌরসভার কয়েকটি ড্রেনেজের কাজ প্রায় শেষের দিকে। এসব উন্নয়ন দৃশ্যমান হলে পৌরবাসীর সমস্যা দূর হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com