শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
সখীপুরে দুর্নীতির দায়ে পিডিবির ৪ কর্মকর্তা-কর্মচারীকে বদলি। কালের খবর

সখীপুরে দুর্নীতির দায়ে পিডিবির ৪ কর্মকর্তা-কর্মচারীকে বদলি। কালের খবর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর :  টাঙ্গাইলের সখীপুরে দুর্নীতির দায়ে অভিযুক্ত
পিডিবির ৪ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। সম্প্রতি তাদের বদলি করা
হয়। তারা হচ্ছেন উপ-সহকারী প্রকৌশলী শামছুল আলম, উচ্চমান সহকারী মাহমুদুল
হাসান খান ও মিটার পাঠকের দায়িত্বে থাকা লাইনম্যান আসাদুজ্জামান (এ) ও
লাইনম্যান (এ) মিজানুর রহমান মুন্না। এদিকে, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে
বিদ্যুৎপ্রতিমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
সম্প্রতি তারা এ অভিযোগ দেন। এর আগে এক কর্মকর্তা ও তিন কর্মচারী সখীপুরে
দায়িত্ব পালনকালে তাদের নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই
অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎবিভাগের ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলের উর্ধ্বতন
কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন হয়। তদন্ত কমিটিতে ছিলেন
বিউবো ঢাকা দপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিন্স রেজা, বিউবো ময়মনসিংহ
দপ্তরের সহকারী প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল বিউবোর
তত্ত¡াবধায়ক প্রকৌশলী উবাইদুল ইসলাম। এই কমিটি দীর্ঘ তদন্ত শেষে
প্রতিবেদন জমা দেন উর্ধ্বতনও কর্তৃপক্ষের কাছে। এতে উপ-সহকারী প্রকৌশলী,
উচ্চমান সহকারী ও দুই লাইনম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা
পাওয়া যায় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের অনিয়ম ও দুর্নীতির
কারনে সরকারের বিপুল পরিমাণ টাকার রাজস্বের ক্ষতি হয়েছে বলেও
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের কপি এ
প্রতিনিধির হাতে এসেছে।
এদিকে, অনিয়ম ও দুর্নীতি প্রমাণ হওয়া সত্তে¡ও শুধুমাত্র অন্যত্র বদলি এবং
কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ার বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে পরেশ চন্দ্র
সরকার, আবদুল মান্নান, শামীম আল-মামুন নামের ব্যক্তিরা
বিদ্যুৎপ্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, তদন্ত কমিটি পিডিবির
কার্যালয়ে মিটার রিডিং বই, মিটার পরিবর্তন রেজিস্টার, নতুন সংযোগের জন্য
গ্রাহকের আবেদন রেজিস্টার, বিভাগীয় ভান্ডার, ভান্ডারে রক্ষিত মিটার ও
রেজিস্টার ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে এতে ব্যাপক অনিয়ম পেয়েছেন। এসব
কিছুর মধ্যে ওই ৪ কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন। তৎকালীন নির্বাহী
প্রকৌশলী ছিলেন সাহাগীর হোসেন। তদন্ত কমিটি পিডিবির বিধিলংঘন হওয়া,
সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির হওয়ায় তাদের নামে শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিয়ে কোনো কথা বলতে
রাজি হননি ওই ৪ কর্মকর্ত-কর্মচারী।
এ প্রসঙ্গে পিডিবির নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন,
বিষয়টি তিনি যোগদানের আগের ঘটনা, এ ব্যাপারে তিনি কিছুই জানেন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com