শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
থানায় আটক করে নারীকে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কালের খবর

থানায় আটক করে নারীকে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু,
চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি, কালের খবর :

মানসিক ভারসাম্যহীন ভাগ্নেকে ছাড়াতে গিয়ে শিউলী খাতুন নামে এক নারীকে আটক করে থানায় বর্বর নির্যাতনের পর কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তবে মারধরের কথা অস্বীকার করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছিনতাই ঘটনায় জনতার হাতে আটককৃত ইমনকে থানা থেকে ছাড়া না হলে আত্মহত্যার চেষ্টা করে তার খালা শিউলী খাতুন। এসময় পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে উল্টো পুলিশকেই মারধর করেছে। এদিকে এঘটনায় আদালত থেকে জামিন লাভের পর আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি নারী শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিউলী খাতুন। সংবাদ সম্মেলনে শিউলী খাতুন অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে তার বোনের ছেলে মানসিক ভারসাম্যহীন ইমনকে পুলিশ একটি ছিনতাই মামলায় আটক করে এবং পরেরদিন সকালে শিউলী ও তার মা সাহেলা বেগম ইমনকে দেখতে গিয়ে সে ভারসাম্যহীন দাবি করে ডাক্তারের চিকিৎসাপত্র দেখালেও পুলিশ তা না শুনে তাদেরকে নানারকম হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে শিবগঞ্জ থানারও ওসি, এসআই সিরাজ, এএসআই শহিদুল ও এক মহিলা কনষ্টেবল শিউলী খাতুনকে বর্বর নির্যাতন করে এবং বেধরক মারধর করে তাকে প্রায় বিবস্ত্র করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা দিয়ে কারাগারে পেরণ করে পুলিশ। সংবাদ সম্মেলনে শিউলী খাতুন আরও অভিযোগ করে বলেন, পুলিশের হাতে জব্দকৃত মাদক তার সৎ ভাই দুলালকে দিয়ে পুলিশ ব্যবসা করায় এবং দুলালের সাথে তাদের পারিবারিক বিরোধের জের ধরে পুলিশ তার পক্ষ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সংবদ সম্মেলনে ভুক্তভোগি শিউলী খাতুনের মাসহ পরিবারের অন্যসদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com