শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা, আটক ১: আতংকে দিন কাটছে বাদী পরিবারের। কালের খবর

শাহজাদপুরে প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা, আটক ১: আতংকে দিন কাটছে বাদী পরিবারের। কালের খবর

 

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা বেলতৈল ইউনিয়নের তেলকুপি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ওই যুবকের নাম মোঃ সোহেল (৩৫) পিতা মোঃ আব্দুল রউফ।

শাহজাদপুর থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী( বোবা) ওই তরুণী একই গ্রামে তার মামার বাড়ি বেড়াতে যায়। এ সময় তার মামাতো শিশু ফারজানাকে কোলে নিয়ে হাটাহাটি করতে থাকলে প্রতিবেশী সোহেল তাকে ইশারায় সুকৌশলে ডেকে নিয়ে তার নিজ কক্ষে নিয়ে যায়। ঐ সময় সোহেলের বাড়িতে কোনো লোকজন না থাকায় ১ বছরের শিশু কন্যা ফারজানাকে খাটের কোনায় রেখে প্রতিবন্ধী তরুণী ( ফরিদা) ছদ্মনাম কে জোরপূর্বক শরিরের কাপর খুলে ধর্ষণের চেষ্টা করে, এ সময় ঐ তরুণী ধস্তাধস্তি করলে খাটের পাশে থাকা শিশুর কান্না শুনে শিশুটির মা এগিয়ে আসলে সোহেল তাৎক্ষণিক ছেড়ে দেয়। উলঙ্গ অবস্থায় তরুণী ( ফরিদা) ছদ্মনাম কে দেখে তার মামি শারমিন চিৎকার দিলে আসামি সোহেল পালিয়ে যায়।
এ ঘটনায় গত ১৩/০৯-/২৩ বুধবার তরুণীর পিতা মোঃ ছবদুল বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিলে ১৪/০৯/২৩ বৃহস্পতিবার তেলকুপি তার নিজ বাড়ি থেকে আটক করে।
আসামিকে আটক করার পর থেকেই সোহেলের পরিবার প্রতিবন্ধী তরুণীর মামার বাড়ি ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে বলে জানান প্রতিবন্ধী তরুণীর পিতা মোঃ ছবদুল হোসেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, প্রতিবন্ধী (বোবা) তরুণীকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি সোহেলকে বৃহস্পতিবার গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাদী পরিবারকে হুমকি ও ভয়ভীতির বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাই নি যদি এমটা হয় তবে এর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।##

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com