বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঞ্ছারামপুর আ. লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আর নেই। কালের খবর

বাঞ্ছারামপুর আ. লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আর নেই। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন জাহাঙ্গীর আলম। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

তিনি সেনাবাহিনীর একজন দক্ষ সৈনিক ছিলেন। অবসর নেওয়ার পরে ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন। মরিচাকান্দি ডিটি একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে ৩ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

তার মৃত্যুতে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com