বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘মোখা’ দেখতে সৈকতে ভিড়, প্রতিমন্ত্রীকে যে নির্দেশ প্রধানমন্ত্রীর।কালের খবর

‘মোখা’ দেখতে সৈকতে ভিড়, প্রতিমন্ত্রীকে যে নির্দেশ প্রধানমন্ত্রীর।কালের খবর

কালের খবর ডেস্ক  : 

কক্সবাজার সাগর পাড়ে যারা ঘূর্ণিঝড় ‘মোখা’ দেখার উৎসব করছিলেন তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরও সমুদ্র সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাবিপদ সংকেত ঘোষণা করার পরও আমরা দেখেছি সমুদ্র সৈকতে অনেক মানুষ যাতায়াত করছে। তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না কেন- এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডেফিনেটলি আছে। মহাবিপদ সংকেত দেওয়ার পর কিন্তু সৈকত খালি হয়ে গেছে। শুধু সৈকত নয়, সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটিজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেটা দেখে আর্ম ফোর্স ডিভিশনের পিএসওর সঙ্গে কথা বলেছি। তিনি এরপরে বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ- সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় কিন্তু আমরা তাদের হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ ছিল না। এমনকি গতকাল (শনিবার) রাত সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে বলেছিলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’ পরে আমরা ডিসির সঙ্গে কথা বলার পর বিজিবি সৈকত খালি করেছে।

সাংবাদিকদের উদ্দেশে এনামুর রহমান বলেন, ‘আপনি যেটা বলেছেন, এটা সত্যি… কিন্তু সরকার চুপ করে থাকে না, সরকার অ্যাকশন নিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদের নির্দেশনা দিয়েছেন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com