শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে জাল টাকাসহ ১জন গ্রেফতার। কালের খবর

শাহজাদপুরে জাল টাকাসহ ১জন গ্রেফতার। কালের খবর

 

নয়ন আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ০১/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ জনৈক আব্দুর রহমান এর বসত বাড়ীর গলির রাস্তায় অভিযান চালিয়ে ১,০৩,০০০/-(একলক্ষ তিন হাজার) টাকার ২০৬ টি ৫০০ টাকার জাল নোটসহ ০১ জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ উজ্জল হোসেন(৩৬), পিতা-মৃত হায়দার আলী, সাং-দ্বারিয়াপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , এই জাল নোট ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত জাল নোট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com