বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কিশোরগঞ্জে অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিল জেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা। কালের খবর

কিশোরগঞ্জে অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিল জেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সংগঠন আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলার অর্ধশতাধিক নেতা কর্মীরা স্থানীয় কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিলেন।

শনিবার ২৯ এপ্রিল কিশোরগঞ্জ জেলা যুবলীগের অন্যতম ত্যাগী ও পরিশ্রমী নেতা রাসেদ জাহাঙ্গীর পল্লবের নেতৃত্বে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল ইউনিয়নের যশোদল গ্রামের কৃষক মোজাম্মেল হকের ৫০ শতক জমির পাকা বোরো ধান কেটে আটি বেঁধে মাথায় করে ঐ কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে। তীব্র গরমে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে কৃষক মোজাম্মেল হক তার ক্ষেতের পাকা ধান কাটতে পারছিল না। জেলা যুবলীগের ত্যাগী নেতা রাসেদ জাহাঙ্গীর পল্লব ঐ কৃষকের এই সমস্যার কথা খবর পেয়ে আজ অর্ধশতাধিক নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে কৃষক মোজাম্মেল হকের পাকা বোরো ধান কেটে তার বাড়ীতে পৌছে দিয়েছে।যুবলীগ নেতা রাসেদ জাহাঙ্গীর পল্লবের এমন মানবিক কাজের জন্য এলাকাবাসী ভূয়শী প্রশংসা ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com