বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা। কালের খবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা। কালের খবর

কালের খবর ডেস্ক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। আজ সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন প্রেসিডেন্ট। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। বিকালেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। রাতে তিনি সপরিবারে বঙ্গভবনে ওঠেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়। প্রেসিডেন্ট গার্ড পরিদর্শন করেন।

এরপর দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

সাভার থেকে ঢাকায় ফিরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com