শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলি উদ্ধার আটক দুই ভাই। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলি উদ্ধার আটক দুই ভাই। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, কালের খবর :
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ি তল্লাশি করে পরিত্যক্ত ময়লার বস্তা থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ০৬ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগজিনসহ চোরাকারবারি দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ০২টার দিকে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় তাদরকে অস্ত্রসহ আটক করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন, বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া। আটককৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ কয়লাবাড়ি এলাকার মোর্শেদ আলীর ছেলে মো. শহিদুল (৩০) ও তার ভাই মো.দেলোয়ার হোসেন (২৫)।বিজিবি জানায়, শুক্রবার (১৪ এপ্রিল) রাত ২টার পর থেকে ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে দুটি বিশেষ টহল দল প্রায় ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে অভিযান পরিচালনা করে। এসময় ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তল, ০৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুইটি মোবাইল ফোনসহ তাদের দুই ভাইকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া আরও জানান, আটককৃত দুই ভাই পেশাদার চোরাকারবারি। তাদের নামে এর আগের চারটি অবৈধ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে তাদের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্বার করা হয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com