বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এশিয়ান হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একেএম মমিনুল হক সাঈদ। কালের খবর

এশিয়ান হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একেএম মমিনুল হক সাঈদ। কালের খবর

কালের খবর ডেস্ক :

নিজের ক্রীড়া প্রেম আর কাজের প্রতি নিষ্ঠার পুরস্কার একটু দেরীতে হলেও পেলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী,নিজেই যিনি খেলার মাঠে নেমে পড়েন আবেগ ভালোবাসায় সেই জনবান্ধব বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (মতিঝিল আরামবাগ ও ফকিরাপুল)এলাকার কাউন্সিলর, মহান দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নবীনগর উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ।

চলতি এশিয়ান হকি ফেডারেশনের সম্মেলনে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন তিনি।
সেখানে বাংলাদেশ হকি ফেডারেশনের উন্নয়ন কান্ডারী হয়ে কৌশলগত বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় একজন দক্ষ সংগঠক হিসেবে তাকে সম্মাননা স্মারক (AFH এর প্রেসিডেন্ট থেকে এওয়ার্ড) প্রাপ্ত হন এবং উপস্থিত সকল দেশের প্রতিনিধিদের ভোটে তিনি এশিয়ায় এই বৃহত্তর ক্রীড়া সংগঠন এশিয়ান হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তারুণ্যের প্রতীক আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ অতিসম্প্রতি নিজের মমতাময়ী মাকে হারিয়ে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হলেও কর্তব্য আর দায়িত্বে অবিচল এই ক্রীড়ামোদি দেশের জন্য ছুটে গেলেন এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ দক্ষিণ কোরিয়ার সিউলে।
সেখানে তিনি দেশের মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননা অর্জন,আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্ব দেওয়ার দায়িত্বপ্রাপ্ত হন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com