শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ওয়ারী নূর মসজিদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ

ওয়ারী নূর মসজিদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ

কালের খবর ডেস্ক :

রাজধানীর ওয়ারী থানাধীন নূর মসজিদের সামনে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আলো ও সদ্য অব্যাহতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের নেতা এফ এম শরিফুল ইসলাম শরিফের কর্মী সমর্থকদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ওয়ারীতে দুজনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ অব্যাহতি পাওয়ার এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। তবে এ বিষয়ে যোগাযোগ করেও কাউন্সিল সারোয়ার আলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) রাতে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। শরিফ বলেন, ওয়ারী নুর জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সারোয়ার হোসেন আলোর সমর্থকেরা আমার নামে বাজে মন্তব্য করে মিছিল বের করেন। এ সময় স্থানীয় মুসল্লিরা সারোয়ার হোসেন আলোর সমর্থকদের বাইরে গিয়ে মিছিল করতে বললে তারা হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আলোর সমর্থকরা ঘটনাস্থ থেকে চলে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com