বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন। কালের খবর

যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন। কালের খবর

রিদওয়ানুল হক, কালের খবর :
রাজধানী যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ২৬ ডিসেম্বর যাত্রাবাড়ি নুর কমিউনিটি সেন্টারের সামনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ (সিআইপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তুহিনুর রহমান(নুরু হাজী) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম জনি, বঙ্গবন্ধু সৈনিকলীগের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্য জিএম শহীদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি এম জি কিবরিয়া, সদস্য সচিব মুন্সি মোঃ আল ইমরান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন স্বপন, সদ্য যুগ্ম সাধারণ সম্পাদক(ঢা.ম.দ)আওয়ামী লীগ,এশিয়ান টিভির রিপোর্টার শহীদুল্লাহ গাজী, শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন। বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সুফল যেন সবাই ভোগ করতে পারে সেই আহ্বান জানান। অনুষ্ঠানে ১৯৭১ সালের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com