রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না… ওবায়দুল কাদের

প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না… ওবায়দুল কাদের

কালের খবর প্রতিবেদক : আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। প্রতিদ্বন্দ্বিতা যেখানে নেই, সেখানে নির্বাচনের কোনো অর্থই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর-মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে কাজ করছে সরকার।।

ওবায়দুল কাদের জানান, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। প্রতিদ্বন্দ্বিতা যেখানে নেই, সেখানে নির্বাচনের কোনো অর্থই নেই। নির্বাচনকে মিনিংফুল করতে হলে, অর্থবহ নির্বাচনের জন্য আমরা অর্থবহ অংশগ্রহণ চাই। বিএনপি একটা বড় দল, আমরা চাইবো, বিএনপি নির্বাচনে অংশ নিক।’ ‘এখন তারা নিজেরাই একবার বলে তাঁদের নেত্রী খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদা জিয়া ছাড়া যাবে, নাকি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে যাবে, সেটা তো আদালতের বিষয়। সরকারের কোনো বিষয় নেই। বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা কথা বললে কন্টেম্প হবে। কিন্তু আদালতের আদেশ, এই আদেশ কিন্তু সরকারের নয়। এটা তাদের ভুলে যাওয়া উচিত নয়। তারা নিজেরা যদি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেটা তাদের ব্যাপার। তাদের সরানোর কোনো প্রকার চেষ্টা আমরা করছি না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির চলমান আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কৌশল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে অক্ষমতার অজুহাত তুলে বিএনপি খালেদা জিয়ার সাজা এবং কারাগারে বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে। এমন আশায় বিএনপি অপেক্ষমাণ ছিল। কিন্তু খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা, এবং কারাগারে বন্দি জীবনযাপনের প্রতিক্রিয়ায় জনগণের কোনো সাড়া না পেয়ে বিএনপি এখন অক্ষমতার অজুহাত দেখিয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে।

’তিনি দাবি করেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি। কোনো প্রকার শোওন অ্যারেস্টের বিষয়ে তিনি আমাকে কিছু বলতে পারেননি। অন্ধকারে ঢিল ছোঁড়া- তাদের পুরান অভ্যাস। শোওন অ্যারেস্ট হবে কি হবে না, মামলার কী হবে, এটা আমার জানা নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com