শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক পলাশকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক পলাশকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, কালের খবর :

লক্ষ্মীপুরের স্থানীয় তরুণ সাংবাদিক শাহ মনির পলাশকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইদের হামলার শিকার হন সাংবাদিক পলাশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। নিহত পলাশ দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রার্থী ছিল।

নিহতের পরিবার, গ্রামবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে মাছিমনগর গ্রামে পারিবারিক সীমানা বিরোধের জের ধরে আতারুজ্জামানের দুই ছেলে ইউছুপ ও আবু ছাইদ সাংবাদিক পলাশের বাবা আব্দুল মন্নানকে মারধর করে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে তাদের হামলার শিকার হন পলাশও।

এক পর্যায়ে তারা কাঠের টুকরো দিয়ে পলাশকে বেধড়ক পিটিয়ে তার মাথা ও বুক থেতলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যায় পলাশ। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি নিয়ে দলমত নির্বিশেষে বিক্ষোভ মিছিল করেন তারা। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. লোকমান হোসসেন জানান, পারিবারিক সীমানা জটিলতা নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সাংবাদিক মারা গেছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

কালের খবর/১৫/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com